কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হতদরিদ্র নারী-পুরুষের মধ্যে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় চুন্টা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার চুন্টা মুক্তমঞ্চে এসব কম্বল বিতরণ করা হয়। চুন্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ। সংগঠনের সভাপতি শেখ এখলাছুর রহমানের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন মো. মাসুর রহমান, তারেক কামল প্রমুখ।