প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্রণী ব্যাংক লিমিটেড নওগাঁ অঞ্চলের উদ্যোগে গত শনিবার অসহায় দুস্থ শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন সাংসদ মো. আবদুল মালেক। বিকেলে এ উপলক্ষে নওগাঁ জিলা স্কুল মাঠে অগ্রণী ব্যাংক নওগাঁ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখাপ্রধান আ. হামিদের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আঞ্চলিক কার্যালয়ের অফিসার বাবলু হুহুরী, অফিসার সমিতির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক খালেদ সাইফুলাহ চৌধুরী প্রমুখ।