কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ ইউনিটের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে নওগাঁ ইউনিট চত্বরে এগুলো বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ইউনিটের সাধারণ সম্পাদক ইসহাক আলী। এ উপলক্ষে আয়োজিত সভায় ইউনিটের সহসভাপতি নির্মল কৃষ্ণ সাহা, কার্যকরী সদস্য রেজাউল ইসলাম, এমদাদুল হক, ইউনিট কর্মকর্তা পাভেল রহমান, যুব প্রধান জব্বার সোহান প্রমুখ বক্তৃতা দেন। পরে প্রধান অতিথি পাঁচ শতাধিক শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করেন।