কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুই দিনে ১ হাজার ২০০ কম্বল বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মণ্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মাহাবুব রাব্বানী প্রমুখ।