কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জেলা মহিলা আওয়ামী লীগ গতকাল শনিবার গরিব ও অসহায় নারীদের মধ্যে ৪০০ কম্বল বিতরণ করেছে। ভোলা পৌরসভার গাজীপুর সড়কে ওই কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুন নেসা, সাংগঠনিক সম্পাদক নাসিমা আক্তার প্রমুখ। বাণিজ্যমন্ত্রীর পক্ষ থেকে ওই কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান মহিলা আওয়ামী লীগের নেতারা।