কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে শীতার্তদের মাঝে ২০০ কম্বল ও ১০০ চাদর বিতরণ করেছে নীলফামারী জেলা প্রাক্তন সৈনিক সংস্থা। বাংলাদেশ বিমানবাহিনীর পরিবারকল্যাণ সমিতির সহযোগিতায় এসব বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল সোমবার শহরের ফুড অফিস সড়কের প্রাক্তন সৈনিক সংস্থার জেলা কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। এ সময় জেলা প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি শাহ্‌ জামাল, সহসভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।