কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেস্টহাউস চত্বরে গতকাল সোমবার দৌলতদিয়া ইউনিয়নের ৮০০ জন গরিব, দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মণ্ডলের আয়োজনে এসব কম্বল বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুজ্জামান মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমজাদ হোসেন মণ্ডল প্রমুখ।