প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পথ ও কর্মজীবী শিশুদের মধ্যে ১০০টি কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বেসরকারি সংস্থা উদ্দীপন আই প্রকল্প উপজেলার ইছাপুর কার্যালয়ে শিশুদের মধ্যে এসব কম্বল বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন উদ্দীপনের কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক প্রভাষ চন্দ্র দাস, ইছাপুর কার্যালয়ের প্রকল্প কর্মকর্তা আবু রাইহান, শাখা ব্যবস্থাপক মাসুদ পারভেজ, জহিরুল ইসলাম প্রমুখ।