কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারাগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের ১৯০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। তারাগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক তারার আলোর উদ্যোগে গতকাল বুধবার বিকেলে তারাগঞ্জ ফাজিল মাদ্রাসার মাঠে এসব কম্বল বিতরণ করেন তারাগঞ্জের ইউএনও গোলাম মওলা। এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আযম, সয়ার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তারার আলোর সম্পাদক ও প্রকাশক খবির উদ্দিন, তারাগঞ্জ কারিগরি বিএম কলেজের অধ্যক্ষ আবদুল হামিদ, তারাগঞ্জ বণিক সমবায় সমিতির সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।