কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বন্ধুসভার উদ্যোগে জেলা পুলিশের সহযোগিতায় বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শাহীন মৃধার সঞ্চালনা ও বন্ধুসভার সভাপতি তারেকুল ইসলাম মৃধার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার উপদেষ্টা মো. আবু সাঈদ, অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন ও আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ও প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেন।