প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বুধবার বেসরকারি সংস্থা ব্র্যাকের সহায়তায় সোহাগপুর গ্রামে বিধবাদের মধ্যে সম্মানী ভাতা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ব্র্যাক সূত্র জানায়, একাত্তরে সোহাগপুরে গণহত্যায় শহীদ পরিবারের ২৮ জন বিধবার মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা ও একটি করে কম্বল বিতরণ করা হয়। এ সময় এসপি মেহেদুল করিম, জেলা ব্র্যাকের প্রতিনিধি আতাউর রহমান, থানার ওসি এ কে এম আমিনুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আতাউর রহমান জানান, শহীদ পরিবারের বিধবাদের মধ্যে ১৯৯৬ সাল থেকে ব্র্যাকের সহায়তায় প্রতি মাসে ৪০০ টাকা দেওয়া হয়। সেই হিসেবে এককালীন প্রত্যেক বিধবাকে ৪ হাজার ৮০০ টাকা দেওয়া হয়েছে।