কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেন্টা ক্লাব অব ঢাকা-২-এর উদ্যোগে ও সুফিয়া চক্ষু হাসপাতালের সহযোগিতায় নীলফামারীর সৈয়দপুরের শতাধিক দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের চাঁদনগরের সুফিয়া চক্ষু হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে এগুলো বিতরণ করা হয়। সুফিয়া চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা, চক্ষুবিশেষজ্ঞ ও রোটারিয়ান অধ্যাপক শরীফুল আলম চৌধুরী তাদের হাতে এ কম্বল তুলে দেন। এ সময় দন্তবিশেষজ্ঞ ও সার্জন মো. শেফাউল আলম, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।