কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাস্থ শ্রীবরদী ও ঝিনাইগাতী কল্যাণ সমিতির উদ্যোগে ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ২ হাজার ২৭০ জন দুস্থ ব্যক্তির মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। সমিতির একজন কর্মকর্তা সূত্রে জানা গেছে, গতকাল ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে ২২০, মালিঝিকান্দা হাইস্কুল মাঠে ৪০০ ও ধানশাইল উচ্চবিদ্যালয় মাঠে ২২০ এবং শ্রীবরদী উপজেলার রূপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৩০, কুরুয়া হাইস্কুল মাঠে ৩০০, শ্রীবরদী কলেজ মাঠে ৫০০ এবং টেঙ্গরপাড়া উচ্চবিদ্যালয় মাঠে ৪০০ জন দুস্থ ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় সমিতির সহসভাপতি আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক এ কে এম রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন সরকার উপস্থিত ছিলেন।