প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দরিদ্র ও এতিমদের মধ্যে গত শুক্রবার ১ হাজার ২০০ কম্বল বিতরণ করেছে রূপালী চাঁদপুর ফাউন্ডেশন। চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার আমির জাফর, ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মো. দিলজেব কবির প্রমুখ। এ ছাড়া গত শনিবার সংগঠনটির নেতারা কচুয়া উপজেলার উজানী গ্রামের দরিদ্রদের কম্বল ও নগদ টাকা দেন। বিজ্ঞপ্তি।