প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল রোববার শীতার্ত দুস্থদের মধ্যে ৩০০টি কম্বল দিয়েছেন। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ও সহ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন। কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সাংসদ এম এ মালেক। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক রাজীব আহমেদসহ সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।