কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় বন্যা আশ্রয়কেন্দ্রের মাঠে প্রায় ১ হাজার ২০০ শীতার্ত নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করেছে ল্যাবএইড ও এর সহযোগী অঙ্গপ্রতিষ্ঠান স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)। ল্যাবএইড গ্রুপের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের দেওয়া টাকা দিয়ে কেনা হয় এসব কম্বল। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন ল্যাবএইড গ্রুপের পক্ষে সাইফুর রহমান লেনিন, মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান মো. এনামুল হক এবং ল্যাবএইড গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  বিজ্ঞপ্তি|