কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে গতকাল সোমবার দুপুরে ৩৫০ জন শীতার্ত মানুষকে একটি করে কম্বল প্রদান করা হয়েছে। সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান মো. এরশাদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম, তাড়াইল প্রেসক্লাব সভাপতি নাজমুল আকন্দ প্রমুখ।