কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরে গতকাল মঙ্গলবার চেষ্টা বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার ১০০ কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। দক্ষিণ লালপুর গ্রামের গরবী বেওয়া (৮১) কম্বল পেয়ে বলেন, ‘তোদের কুম্বল পায়া (পাওয়ায়) রাতে একটু আরামে চোক বুজতে (ঘুমাতে) পারব।’