কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল রোববার সকালে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত। উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মো. সাবেত আলীর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা তাজুল ইসলাম, পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম প্রমুখ। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীদের জীবনযাত্রার মান উন্নয়নে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ইউএনও মো. সাবেত আলী বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ১২ হাজার কম্বলের মধ্য থেকে ১৭০টি কম্বল এই অনুষ্ঠানের মাধ্যমে ওই ইউনিয়নের প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়েছে।