কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কৈডিমা ফুরকানিয়া মাদ্রাসার মাঠে গতকাল রোববার দুপুরে দুই হাজার দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রাজশাহী পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান এসব কম্বল বিতরণ করেন। এ সময় কৈডিমা ফুরকানিয়া মাদ্রাসার সভাপতি আবদুস সাত্তার, সদস্য নয়ন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অন্য জেলা থেকে কম্বল এনে নাটোরের অসহায় মানুষের মাঝে বিতরণ করায় মাদ্রাসার সভাপতি আবদুস সাত্তার রাজশাহীর পরিবহন মালিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।