কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে শীতার্ত দুস্থ ব্যক্তিদের মধ্যে কম্বল ও সোয়েটার বিতরণ করেছে সেনাবাহিনীর একটি দল। গতকাল রোববার দুপুরে সদরের মাচ্চর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের পাঁচ শতাধিক ব্যক্তির মধ্যে এ কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়। ফরিদপুরে ৫৫ পদাতিক ডিভিশনের নির্দেশনায় ৪১ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া স্থানীয় দুস্থ ও দরিদ্র নারী-পুরুষ ও শিশুদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের এডিএমএস কর্নেল মো. জোবায়দুর রহমান।