কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৬১ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের ত্রাণ শাখা থেকে পীরগঞ্জ শোভা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার দুপুরে এ কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন শোভা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক জহুরুল ইসলাম। সভায় পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারওয়ার মোর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।