কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে ১০০ দুস্থ প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করেছে নীলফামারী শিল্প ও বণিক সমিতি। গতকাল বুধবার দুপুরে শহরের বাড়াইপাড়ার কুষ্ঠ ও সাধারণ প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের কার্যালয় চত্বরে ওই কম্বল বিতরণ করেন সমিতির সভাপতি এস এম সফিকুল আলম। এ সময় প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি জিকরুল হক, পৌর কাউন্সিলর আনিছুর রহমান, বাংলাদেশ লেপ্রসি মিশনের কর্মকর্তা দ্বিজেন্দ্র নাথ রায় ও খোকন রায় উপস্থিত ছিলেন। এফবিসিসিআই এবং ঢাকা শিল্প ও বণিক সমিতির সহযোগিতায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় তাদের যাতায়াত বাবদ ৩০ টাকা করে দেওয়া হয়।