কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে ৩৫০ জন দুস্থ প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবার মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারি সংগঠন আরডিআরএস বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার আরডিআরএস বাংলাদেশের পঞ্চগড় জেলা কার্যালয়, আটোয়ারী কার্যালয় চত্বর এবং বিকেলে দেবীগঞ্জের বিলুপ্ত ছিটমহল দহলা খাগড়াবাড়িতে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার, ধাক্কামারা ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ ও আরডিআরএস বাংলাদেশের জেলা সমন্বয়কারী হাসিনা পারভীন উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর প্রতিষ্ঠিত প্রচেষ্টা ফাউন্ডেশনের সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়।