প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মানুষ মানুষের জন্য’ স্লোগানে ‘ক্যানটিন’ বন্ধুমহলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চাষাঢ়ায় কর্মসূচির উদ্বোধন করেন শাহাদাত হোসেন ভূঁইয়া। ক্যানটিন-এর সদস্যদের নিজস্ব অর্থায়নে এ বছর তিন দফা শীতবস্ত্র বিতরণের প্রথম দিনে গতকাল দুস্থদের মধ্যে ৭২০টি কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে ক্যানটিন বন্ধুমহলের আরও উপস্থিত ছিলেন নূরে আলম, শরিফ, ইসমাইল দেওয়ান, শেখ মাহবুবুর রহমান, তারেক সালাউদ্দিন, জসিম উদ্দিন, লিটন সাহা, মো. আলী, শাহিন, সেলিম, আলমগীর হোসেন, রিয়াজ, রিপন, লিটন, সুজন, জুয়েল, আমিনুর রহমান প্রমুখ।