কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি ও তিতাস উপজেলার বিভিন্ন গ্রামের দুস্থ ৩০০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার রোটারি ক্লাব দাউদকান্দি শাখার উদ্যোগে উপজেলার গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম মাহফুজুর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া, রোটারি ক্লাব দাউদকান্দি শাখার সভাপতি অধ্যাপক নূরুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।