কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরমাহমুদ্দী গ্রামের নীলকুঠি কমপ্লেক্স মাদ্রাসায় অধ্যয়নরত অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদ্রাসাটির মাঠে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবদুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।