কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি ও বেসরকারিভাবে গত দুই সপ্তাহে প্রায় সাড়ে ১৭ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে গত দুই দিনে আড়াই হাজার কম্বল বিতরণ করা হয়। গতকাল রোববার সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নে ৫০০টি এবং গত শনিবার রাতে শহরের বিভিন্ন মহল্লায় ২ হাজার কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে শহরের সংগীতা, নরসিংদী রেলওয়ে স্টেশন, কাউরিয়াপাড়া লঞ্চ টার্মিনাল, বিলাসদী আল্লাহু চত্বর, ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুস্থদের কম্বল দেওয়া হয়। গতকাল সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নে জেলা প্রশাসনের উদ্যোগে এক ব্যবসায়ীর সহযোগিতায় প্রায় ৫০০টি কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।