কম্বল বিতরণ
নীলফামারীতে শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা পুলিশ ও সদর উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুর ও বিকেলে পৃথক অনুষ্ঠানে এসব কম্বল বিতরণ করা হয়। নীলফামারী সদর উপজেলা পরিষদের আয়োজনে বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ৬০০ কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলার ইউএনও সাবেত আলী, কিশোরগঞ্জ উপজেলার ইউএনও সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা প্রমুখ। অপরদিকে জেলা পুলিশের পক্ষে দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে দরিদ্র মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে ১৭৩টি কম্বল বিতরণ করেন পুলিশ সুপার জাকির হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদুল ইসলাম ও নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা।