কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) আয়োজনে শীতার্ত মানুষের মাঝে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার ইউপি প্রাঙ্গণে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান শাহিনুর আলম সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সাংবাদিক ধনেশ পত্রনবিশ, ইউপি সদস্য জামাল উদ্দিন ও পারুল বেগম প্রমুখ। বেলা ১১টার দিকে দুর্গাপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় ২০ জনকে গরম কাপড় ও কম্বল দেওয়া হয়। এতে প্রেসক্লাবের সভাপতি মোহন মিয়া সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমজান হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোবারক হোসেন, সাংবাদিক নির্মলেন্দু সরকার প্রমুখ। নেত্রকোনা প্রতিনিধি|