কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশ্বরদী উপজেলা হাজি কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল বুধবার সকালে শহরের হাসপাতাল সড়কের মাদ্রাসা মাঠে শিক্ষার্থীসহ দুস্থদের মধ্যে ২০০ কম্বল বিতরণ করা হয়। কৃষিতে জাতীয় পদকপ্রাপ্ত কৃষক শাজাহান আলী ওরফে ‘পেঁপে বাদশা’ প্রধান অতিথি হিসেবে দুস্থদের হাতে কম্বলগুলো তুলে দেন। হাজি কল্যাণ সমিতির অর্থায়নে কর্মসূচিটি পরিচালিত হয়। অনুষ্ঠানে খায়রুল ইসলাম ও শাহাবুদ্দিন মল্লিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি|