কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো বন্ধুসভা কেরানীগঞ্জ শাখার উদ্যোগে বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক খেয়ানৌকার মাঝির মধ্যে কম্বল বিতরণ করা হয়। গত বুধবার রাতে কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা টাওয়ার ঘাট ও শামসু উল্লাহ ঘাটের ৭০ জন খেয়ানৌকার মাঝির হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ সময় প্রথম আলো বন্ধুসভা কেরানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আবু রায়হান, ঢাকা জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।