প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাইজগাঁর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আবদুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৪০০ শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার ট্রাস্টের সভাপতি আবদুল রশিদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন। বয়তুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পতনঊষার ইউপির চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আবদুল হান্নান, অবসরপ্রাপ্ত শিক্ষক ফয়জুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী।