প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে উপজেলা চত্বরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এ সময় মন্ত্রী বলেন, ‘শীতার্ত অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ধর্মীয় নির্দেশের পাশাপাশি এটা একটা সামাজিক দায়বদ্ধতা।’ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম ফখরুজ্জামান, কেন্দ্রীয় যুবলীগ নেতা ইউসুফ আলী চৌধুরী, ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আজম খান প্রমুখ।