কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় গরিব, অসহায়, দুস্থ ও এতিমদের মধ্যে ৬০০ কম্বল বিতরণ করা হয়েছে। উপকূলীয় মানব উন্নয়ন সংস্থার (সিকোডা) উদ্যোগে গতকাল শনিবার আলীপুর মৎস্য বন্দরে সংস্থাটির কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থার উপদেষ্টা শফিকুল আলম, ভাইস চেয়ারম্যান শেরে আলম, নির্বাহী পরিচালক মিজানুর রহমান, পরিচালক আবুল কালাম, পরিচালক (প্রশাসন) নাজমুন নাহার, পরিচালনা পর্ষদের সদস্য কাজী সাঈদ ও হুমায়ুন কবির প্রমুখ।