কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার সদর ও মদন উপজেলায় এক হাজার দরিদ্র শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় বেসরকারি সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে এবং এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও অ্যাকশন এইডের সহযোগিতায় ৩৩টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে এই কম্বল বিতরণ করা হয়। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার সদর উপজেলার বিচিপাড়া উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রায় একই সময় মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খুরশিদ শাহরিয়র উপজেলার রত্নপুর উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।