প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথে উপজেলার সাত শতাধিক দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে গতকাল শুক্রবার কম্বলগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মোজাহিদ আলী, ট্রাস্টের সদস্য সুহেল আহমদ চৌধুরী, মোহাম্মদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক প্রমুখ। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি।