প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলায় গতকাল সোমবার ১০০ জন শীতার্ত ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ইকরচালীর আর অ্যান্ড এম সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে সমিতির কার্যালয়ের সামনে ওই কম্বল বিতরণ করা হয়। শীতার্ত লোকদের হাতে এসব কম্বল তুলে দেন উপজেলা সমবায় কর্মকর্তা রেজিনা সুলতানা, সহকারী পরিদর্শক রবিউল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, সমিতির সভাপতি সফিকুল ইসলাম ও সহসভাপতি আইরিন খাতুন।