প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এ কম্বল বিতরণ করা হয়। জেলার বিভিন্ন এলাকায় প্রায় দুই শ মুক্তিযোদ্ধাকে কম্বল দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান।