কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের বুড়ির বাজার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরে গতকাল মঙ্গলবার দুপুরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে ৫০০ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এর মধ্যে ৩০০ কম্বল বিতরণ করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের(ইউআইটিএস) সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী এম জাকারিয়া ও ২০০ কম্বল বিতরণ করেন রংপুর নর্দান মেডিকেল কলেজের চেয়ারম্যান তাসকিনুর রহমান। এ সময় আদিতমারীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ মোল্লাহ, লালমনিরহাট জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সমাজসেবক সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।