কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে ২৫০ জন দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সোনালী ব্যাংক লিমিটেডের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় গতকাল বৃহস্পতিবার ব্যাংকের নড়াইল আঞ্চলিক কার্যালয় চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়। ওই ব্যাংকের নড়াইল আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক খোকন চন্দ্র বিশ্বাস এসব কম্বল শীতার্ত মানুষের হাতে তুলে দেন। এ সময় ব্যাংকের জ্যেষ্ঠ প্রিন্সিপাল কর্মকর্তা আবু মকসুদ খান, নড়াইল শাখার ব্যবস্থাপক মুহম্মদ শহীদুল আলম, আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সপাল এস এম মহব্বত হোসেন, জ্যেষ্ঠ কর্মকর্তা (আইটি) তাপস কুমার মজুমদার, কর্মকর্তা দীপংকর বিশ্বাস, সিবিএ নেতা খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। নড়াইল প্রতিনিধি