কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে গত তিন দিনে ৭০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। গতকাল শনিবার দুপুর ১২টায় উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া গ্রামে ২০০ কম্বল বিতরণ করা হয়। এর আগে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের বাঁধের পাড়ে ২০০ ও কুড়িগ্রাম শিল্পকলা একাডেমি চত্বরে শহরের আশপাশের দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে ৩০০ কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা পুলিশ সুপার তবারক উল্লাহ্। কে কে গ্রুপ ও অন্তিম কম্পোজিটের সৌজন্যে এসব কম্বল দেওয়া হয়।