কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দুস্থ ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার নন্নী ইউনিয়নের এ কে মাহবুবুর রহমান ওরফে রিটনের আর্থিক সহায়তায় নন্নী বাজারে গত সোমবার সন্ধ্যায় ৩৫০ জন দুস্থ ব্যক্তিকে একটি করে কম্বল দেওয়া হয়। এ সময় শিক্ষক শহিদুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুখলেছুর রহমান রিপন। এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম মোস্তাফিজুর রহমান, আবদুর রফিক মহাজন, এসকান্দর আলী, মোফাচ্ছেল হোসেন, আবুল কালাম, আবদুল ওয়াহেদ, নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।