প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ ক্যাডেট কলেজের উদ্যোগে এবং এক্সিম ব্যাংকের সৌজন্যে ৩০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে কলেজের ক্যাম্পাসে এসব কম্বল দেওয়া হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ কর্নেল মো. সাদিকুল বারী। আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আতিকুর রহমান, সহকারী অধ্যাপক আব্বাস আলী, শরিফুজ্জামান প্রমুখ।