প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকভিত্তিক সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’-এর উদ্যোগে দেড় শ শীতার্ত ব্যক্তিকে কম্বল দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাট মহল্লায় এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবী হিটলার চৌধুরী, এসরার আনসারী প্রমুখ। দুস্থদের তালিকা তৈরি করেন সংগঠনের সদস্য নূর মোহাম্মদ, মোহাম্মদ রাসেল, আরমান হোসেন, কাজল, মো. আজিম ও মিলন। সংগঠনের অ্যাডমিন নওশাদ আনসারী বলেন, ফেসবুক বন্ধুরা নিজেদের হাতখরচের টাকা বাঁচিয়ে এসব কম্বল কিনে দেন।