প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে গতকাল বুধবার সকালে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে চার শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সকাল ১০টায় শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় জেলা ক্রিসেন্ট সোসাইটির নিজ কার্যালয়ে কম্বলগুলো বিতরণ করা হয়। এ সময় স্থানীয় সাংসদ মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি মতিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।