কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটারি ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার রোটারি চক্ষু হাসপাতাল মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্বল বিতরণ কমিটির চেয়ারম্যান রোটারিয়ান দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি আবদুল মুহিত। বক্তব্য দেন শরীফুল আলম চৌধুরী, রোটারিয়ান জাহানারা বেগম প্রমুখ। প্রধান অতিথি দুস্থদের হাতে ওই কম্বল তুলে দেন।