প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সাতকানিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ জোবায়েরের ব্যক্তিগত তহবিল থেকে সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শুক্রবার সকালে ১০১ জন দুস্থ ব্যক্তিকে একটি করে কম্বল দেওয়া হয়। এ সময় সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেয়র মোহাম্মদ জোবায়ের। বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল মান্নান, সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য রূপ কুমার নন্দী, সায়ী মুজিবুর রহমান প্রমুখ।