প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপদ সড়ক চাই (নিসচা) গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে ১০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পরে উপজেলা শহরের চৌমাথা মোড়ের নিসচার নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন নিসচা উপজেলা শাখার আহ্বায়ক খোরশেদ আলম। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান, সাদুল্যাপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি সাজ্জাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বদিউজ্জামান বকসী, আলহাজ রানু খন্দকার, নিসচার উপজেলা শাখার সদস্যসচিব তোফায়েল হোসেন প্রমুখ।