কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম সদর উপজেলায় গতকাল শনিবার প্রধান বিচারপতি এস কে সিনহার পাঠানো শীতবস্ত্র বিতরণ করা হয়। পাঁচগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে ৩০০ জন শীতার্ত মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও আবু তাহের মো. সাইফুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ ও এইচ এম ইলিয়াস হোসাইন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আমজাদ হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুর ইসলাম, মুখ্য বিচারিক হাকিম অম্লান কুসুম বিষ্ণু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ। জজশিপ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকদের সহযোগিতায় এ কার্যক্রম সম্পন্ন হচ্ছে। কুড়িগ্রাম অফিস|